Tuesday, 19 May 2020

কবি সুমন মল্লিক এর কবিতা:



কবি সুবীর সরকার এর কবিতা:



Friday, 3 April 2020

সম্পাদকীয়:


সম্পাদকীয়:


উদ্বেগ ও উৎকন্ঠায় আমরা  শিহরিত।আতঙ্কিত।চলছে বাঁচার লড়াই,বেঁচে থাকার লড়াই।আমরা জিতবই।আমাদের মিলিত প্রয়াসে আমরা হাসবই।বিজয়ের হাসি দেখার অপেক্ষায়।চলুন ঘরে থাকি,সুস্থ রাখি।সবাইকে সুস্থ রাখি।করোনাকে পরাস্ত করি।

   এর মাঝেই মাসিক "মার্চ-এপ্রিল সংখ্যা" প্রকাশিত হল।অনেকেই লেখা পাঠিয়েছেন,কৃতজ্ঞতা জ্ঞাপন করে আল্পনার কবিতা।যথাসম্ভব যোগ্য লেখাকে স্থান দেওয়া হয়েছে।পাশে থাকুন।আবারও কৃতজ্ঞতা জানায় 'আল্পনার কবিতার ব্লগজিন"।


বিকাশ দাস(বিল্টু)

সম্পাদক ও প্রতিষ্ঠাতা

আল্পনার কবিতা

যোগাযোগ:৭৪৭৮৯৭১৩৯৫

biltu03041994@gmail.com

Thursday, 2 April 2020

অনুগল্প

অনুগল্প:

মতিবুল হক-এর একটি অনুগল্প:








                          সাফল্যের পথ 




মাগরিবের আযান হচ্ছে  --" হাইয়্যা আলাছ সালাহ, হাইয়্যা আলাল ফালাহ | বাইক থামালাম | পাশে ক্ষণিকালয় | মুখ্যমন্ত্রীর হাস্যমুখর ছবিখানা চোখে পড়লো |তাড়াতাড়ি  বাইক স্ট্যান্ড করলাম |নামাজের কাতারে দাঁড়াতে হবে | দৌড় লাগাবো এমন সময় একটা গোঙানি |থমকে গেলাম | আযান -গোঙানি --দুইয়ের দ্বৈরথে গোঙানির জয় | পাশে একটা টিনের বাক্স | ওতে হেলান দিয়ে আধমরা হয়ে শুয়ে আছে বছর এগারোর একটি বালক | বুঝলাম বাক্সটিতে রয়েছে ওর সাতরাজার ধন | গায়ে তালি লাগানো  ময়লা পাঞ্জাবী, মাথায় টুপি | কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলাম  " কাঁদছো কেন বাপু ?  "
        হাঁপাতে হাঁপাতে এক নিঃশ্বাসে উত্তর দিলো  " মাদ্রাসা ছুটি দিয়েছে পরশুদিন | কী একটা ভাইরাস  ! কী একটা অসুখ ! বাড়ি গিয়ে শুনি আব্বা ছোটমাকে নিয়ে নেপাল ভাটায় গেছে বাড়ির তালা বন্ধ | মাদ্রাসা বন্ধ | ফুপুর বাড়ি গেলাম, ঢুকতে দিলোনা  | বলে তোমার শরীরে ভাইরাস থাকতে পারে |পরশুদিন থেকে কিছু খাইনি, পকেটে পয়সা নেই | এখানেই পড়ে আছি দুই দিন থেকে |থাকবো কোথায় ? চাচা অসুখটা কি চলে গেছে ?  আজ কি মাদ্রাসা খুলবে ?  বড্ড ক্ষিদে পেয়েছে  ! "বাইকে তুলে নিয়ে বাড়ির দিকে রওনা হলাম |
        মাগরিব পড়া হলোনা |  " হে পরওয়ারদেগার, আমায় ক্ষমা করে দিও ! " হাইয়্যা আলাছ সালাহ ,  হাইয়্যা আলাল ফালাহ ---কোনটা সাফল্যের পথ আজও বুঝতে পারলাম না  | কোনটা নেক কর্মের পথ --জানিনা | তুমি তো বলেছো ক্ষুধাতুরকে অন্ন না দিয়ে কখনো খাবেনা  !!!!

   নবনীতা ভট্টাচার্য -এর একটি কবিতা:



        কান্না


রোজ ঝুপকরে সন্ধ্যা নেমে আসে
প্রতিটা অন্ধকার যেন
এক একটি কাব্যমালা
যাকে ছুঁতে চাইলেও
ছুঁতে পারিনা আমি
দিন কাটছে অন্তরীন!

গোটা দেশে লকডাউন
আমি এখন গল্পের খনিতে
আস্তানা গেরেছি।

দূর থেকে মানসাইয়ের শব্দ ভেসে আসে ।
এ তো শব্দ নয় -কান্না!
কবে কারা যেন বস্তাবন্দী
লাশ ফেলে দিয়েছিল একদিন!
নানা একদিন নয় আরো আরো...

সব কেমন তালগোল পাকিয়ে যায়।
নাকি সেসব গল্প !
ঘোর লেগে আসে
কতগুলো রাজনৈতিক অন্ধকার
গল্পের খনিতে আটকে থাকে!

        বিনীতা সরকার-এর একটি কবিতা:






               

       মন-ময়ূর



তুমি ছুঁয়ে গেলে মন ময়ূর হয়ে যায়
আবেশে ঘিরে থাকে মন

                            মেলে দিই নীল ডানা আকাশে

তুমি ছুঁয়ে গেলে মন ময়ূর হয়ে যায়
আমি ঘুরে আসি জন্মান্তর

                                ভুলে যাই ঠিকানা নিমেষে

তুমি ছুঁয়ে গেলে মন ময়ূর হয়ে যায়
ফিরে পাই আপন বর্ষা ঋতু

                                    রিম-ঝিম-ঝিম দিনমান

তুমি ছুঁয়ে গেলে, মন ময়ূর হয়ে যায়
মেঘ জমে আসে মন আকাশে

                         আমি ভিজে যাই অঝোর ধারায়
 
তুমি ছুঁয়ে গেলে মন ময়ূর হয়ে যায়
গল্পেরা ভিড় করে আসে

                                         খুঁজে ফেরে অন্তমিল

সম্পাদকীয়: